ধৃতের নাম কেনারাম দাস বৈরাগ্য,বাড়ি আউশগ্রাম থানা এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে আউশগ্রাম থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,নির্যাতিতা পুজোতে বাপের বাড়ি এসেছিলেন।গতকাল গুসকরায় বাজার করে সন্ধ্যা নাগাদ টোটোতে করে বাপের বাড়ি ফেরার সময় গ্রাম ঢোকার আগে টোটো থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় অভিযুক্ত কেনারাম দাস বৈরাগ্য তার হাত ধরে টানাটানি করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে ও শ্লীলতাহানি করে।