মেদিনীপুরের শুরু হয়েছে জগধাত্রী পুজোর তোড়জোড়. ইতিমধ্যেই মেদিনীপুরের পুজো কমিটি গুলির উদ্বোধন শুরু হয়েছে শহরে। আজ মঙ্গলবার রাত্রি প্রায় নটা নাগাদ মেদিনীপুরে রাঙ্গামাটিতে জগধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিধায়ক। রাঙ্গামাটির আমরা কজন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। এবছর তাদের দ্বিতীয় তম বর্ষ। এদিন এই পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।