শান্তি ও জাতীয় সংহতির বার্তা পৌঁছে দিতে ম্যারাথন রেসের আয়োজন করলো শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব। শান্তি ও জাতীয় সংহতির বার্তা বহনকারী হিসেবে ম্যারাথন রেসে অংশ নিল যুবসমাজ। শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব আয়োজিত চারদিন ব্যাপী ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শুভারম্ভ হলো ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে। শান্তির দূত পায়রা উড়িয়ে ম্যারাথন রেসের শুভারম্ভ করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস।