বসিরহাটের নারীশিক্ষার অন্যতম অগ্রগণ্য প্রতিষ্ঠান পূর্ণচন্দ্র মজুমদার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। এদিন দুপুর ২টা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা তাদের ক্রীড়ানৈপুণ্য ও অনন্য প্রতিভার স্বাক্ষর রাখে। বিধায়ক মহাশয় ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশ