খড়্গপুরে অনুষ্ঠিত হবে ঐক্যবদ্ধ হিন্দু মঞ্চের বিশাল হিন্দু সম্মেলন। আগামী ১৮ই জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সম্মেলন। তারই প্রচার চলছে খড়্গপুরে। আজ বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ খড়গপুর শহরের কৌশল্যা এলাকায় খড়গপুর নগরের এই হিন্দু সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের প্রচারে অনুষ্ঠিত হলো পথসভা।