মাঠমুখি হচ্ছে না বর্তমান প্রজন্ম। মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে সকলের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ১৬দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্ট হরিণ চওড়া কাপ-২০২৫ এর আয়োজন করল কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া কমিটি। শনিবার সন্ধ্যায় হরিণ চওড়া এলাকার প্রভাতী সংঘের মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো এই টুর্নামেন্টের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শুরু হয় এই টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, আইসি তপন পাল সহ অন্যান্য অতিথিরা।