ভ্রাতৃ দ্বিতীয়ার ফোঁটা দেওয়ার পরে কালী ঠাকুরের বিসর্জন করার রীতি রয়েছে মঙ্গলকোটের কেশবপুর গ্রামে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টা নাগাদ এই ঠাকুর বিসর্জন ঘিরে ভক্তদের ঢল নামলো। তারা গানের তালে তালে আনন্দ হুল্লোড়ে মাতেন। জানা গিয়েছে, প্রথা মেনে গ্রামের প্রত্যেকটি বাড়িতে পান সুপারি দিয়ে উদ্যোক্তাদের তরফে পুজোর আমন্ত্রণ করা হয়। ফলতো ঠাকুর বিসর্জনের পর এদিন গ্রামজুড়ে বিষাদের ছায়া।