রান্না করা খাবারের পরিবর্তে মিড ডে মিলে পড়ুয়াদের হাতে বিস্কুটের প্যাকেট কিংবা কাঁচা ডিম দিয়ে দায় সেরে ফেলার অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায় | শুক্রবার সকাল দশটা নাগাদ জানা গিয়েছে ঝালদা ১নম্বর ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলে প্রায় দশদিনেরও বেশি রান্নার হাঁড়ি চাপেনি বলে অভিযোগ অভিভাবক থেকে শুরু করে পড়ুয়া এবং রান্নার কাজে যুক্ত রাঁধুনিদের একাংশের |যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে স্কুলটির ভারপ্রাপ্ত শিক্ষক অবিনাশ কুইরির দাবি,রোজই রান্না হয় |উল্ল