কৃষকদের কথা মাথায় রেখে সান্ধ্যকালীন এস আই আর সহায়তা শিবির করল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বান্দোয়ান হসপিটাল সংলগ্ন এলাকায় এস আই আর সংক্রান্ত শিবির করা হয়। বিশেষ করে কৃষি কাজে যারা যুক্ত এই সময় ধান কাটায় ব্যস্ত তারা,তাদের কথা মাথায় রেখে বিশেষ শিবির। উপস্থিত ছিলেন ভগবান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্যরা।