পিকনিকের পর বাড়ী থেকে সোনার গহনা চুরি নদীয়ার শান্তিপুরে এবং ভোজালি নিয়ে হুমকির অভিযোগে আটক দুই যুবক, পিকনিকের পর বাড়ী থেকে সোনার গহনা চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদীয়ার শান্তিপুর থানার ভেড়িপাড়া এলাকায়। অভিযোগ, শনিবার রাতে ভেড়িপাড়ার এক মহিলার বাড়ীতে পিকনিকের আয়োজন করে কয়েকজন যুবক। রাতে পিকনিক শেষে সকলে চলে যাওয়ার পর রবিবার সকালে ঘুম থেকে উঠে ওই মহিলা দেখতে পান তাঁর বাড়ীতে রাখা একাধিক সোনার গহনা উধাও। ঘটনাটি বুঝতে পেরে পিকনিকে অংশগ