ভোটার তালিকায় নথিপত্র যাচাই বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রবল মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলএ-২ আল ইমরান সরদার (৪২)। বসিরহাট ১ নম্বর ব্লকের বাঁশঝাড়ি এলাকার এই বুথ এজেন্টের রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানতে পেরে রবিবার দুপুর ২টো নাগাদ হাসপাতালে অসুস্থ আল ইমরানকে দেখতে ছুটে যান বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বিএলএ-র চিকিৎসার সমস্ত ব্যয়ভার ও পরিবারের পাশে থাকার আশ্ব