শুক্রবার শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা, রাধা গোবিন্দ সেবা সংঘের প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। রথের ডাঙ্গা রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের সভাপতি হরিশঙ্কর সরকার বলেন সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এ পর্যন্ত মোট ১৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এবং আজ দুটো পর্যন্ত এই শিবির চলবে।