কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশিপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশু পুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ। একই সঙ্গে যে যুবতী ওই সদ্যজাত শিশু পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছিল সে সহ আরো একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।