পুরুলিয়া মফস্বল থানার বোঙ্গাবাড়ী এলাকায় থাকা একটি মদের দোকানের পিছনের জমিতে মদ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে । প্রতিবাদ করতে গেলে এক যুবককে মারধোর করা হয় বলে অভিযোগ । সেই খবর পেয়ে স্থানীয় মহিলারা এসে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পৌঁছায় মফস্বল থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক হয় ।