চারদলীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দমদম খেয়ালী ক্রিকেট একাডেমি। তারা ১৭ রানে পরাজিত করে বর্ধমান সমর একাদশকে।শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের বড়শুল। রাজ্যের চারটি মহিলা ক্রিকেট দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট হয়। এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল বড়শুল উৎসব ময়দানে। উদ্যোগে ছিল ' আজকের আরশিনগর এবং বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের সম্মানার্থে মহিলা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। অসাধারণ স