শান্তিপুরে দিনদুপুরে ঘরের টিনের বেড়া কেটে সাত ভরি সোনা সহ ১১ হাজার টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ ঘাট এলাকায় আজ ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। তাপস বিশ্বাসের বাড়ীতে কে বা কারা ঘরের টিন কেটে ভেঙে ঢুকে সোনা ও নগদ অর্থ নিয়ে চম্পট দিলো। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের দাবী, আজ দুপুর ১টা নাগাদ তাঁরা খাওয়া-দাওয়া সেরে পাশের পোল্ট্রি ফার্মে কাজ দেখতে যান, প্রায় তিনটে নাগাদ বাড়ী ফিরে এ