ধৃতের নাম দেবজ্যোতি চৌধুরী। বর্ধমান শহরের খোসবাগান এলাকায় তার বাড়ি। ঘটনার দিন রাতেই তাকে আটক করে মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে চুরিতে জড়িত থাকার কথা সে কবুল করে। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই চুরির গয়নাপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে কালীপুজোর পর মেমারি থানার দলুইবাজার গ্রামে ব্যানার্জীবাড়িতে দেবীর প্রায় ১০ ভরি ওজনের সোনার গয়না চুরি হয়ে যায়।