বিরাটির যদুবাবুর বাজারে মঙ্গলবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় একাধিক দোকান। উত্তর দমদম পুরসভার অন্যতম পরিচিত এই বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী। ঘটনার পর নববর্ষের দিনই পুড়ে যাওয়া বাজার এলাকা পরিদর্শনে আসেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি।