কীর্ণাহারে পাটনীল গ্রামে ফিরলো দুই পরিযায়ী শ্রমিকদের কফিন বন্দি নিথর দেহ।রবিবার বিকেলে দেহ ফিরতেই গ্ৰাম জুড়ে রীতিমতো শোঁকের ছায়া নেমে আসে।ওই সময় গ্রামে পৌঁছান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ,বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা শেষ কৃত্যেও সামিলও হন সভাধিপতি কাজল সেখ।উল্লেখ্য, গত ৩১ শে অক্টোবর কর্মস্থল চেন্নাইয়ে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় ইউসুফ শেখ ও বাবু শেখ।পরে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয়।