কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মঙ্গলকোটের কুরুম্বার বাসিন্দা সোনিয়া খাতুনের দেহের রবিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে, বছর ষোলোর ওই কিশোরী গতকাল সন্ধ্যায় কীটনাশক খায়। তারপর তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই সোনিয়ার মৃত্যু হয়।