বৃহস্পতিবার শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শীতলকুচি ও গোলেনাওহাটি অঞ্চল তৃণমূল নেতৃত্বদের নিয়ে আগামী 9 ডিসেম্বর কোচবিহারে রাস মেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে সাফল্যমন্ডিত করে তুলতে এবং শীতলকুচি এবং গোলোনাওহাটি অঞ্চল থেকে যাতে প্রচুর পরিমাণে কর্মীরা ওই সভায় যোগদান করে সেই পরিপ্রেক্ষিতে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ দুই অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধানরা।