মেদিনীপুর সদরের রামনগর এলাকাতেও একচেটিয়া বহু গ্রামবাসীকে এস আই আর এর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে রীতিমতো আতঙ্ক ও উদ্বেগের মধ্যে গ্রামবাসীরা। তাদের ভয় কাটিয়ে সহযোগিতা করতে এবং প্রশিক্ষণ দিতে তৃণমূলের পক্ষ থেকে বৈঠকের আয়োজন দুদিন ধরে হলো রামনগর এলাকায়। যুব তৃণমূল নেতা মোঃ আকবর খান জানিয়েছেন-" সকলকে আশ্বাস দিয়ে সহযোগিতা করা হচ্ছে।"