মৃতার নাম সরলী কোঁড়া(২১)। দিন দশেক আগে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। বাড়িতে রান্না করার সময় তিনি অগ্নিদগ্ধ হন বলে পরিবারের দাবি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।