মিশন ২০২৬, আগামী ২৬ এর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। শুরু হয়েছে বুথে বুথে ব্লক এ ব্লক এ সাংগঠনিক বৈঠক। আজ বুধবার শালবনী বিধানসভার অন্তর্গত গোয়ালতোড় এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ সাংগঠনিক বৈঠক। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ জানা গিয়েছে, আগামী ২৬ এর নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতেই চলছে এই সাংগঠনিক বৈঠক। এদিন গোয়ালতোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকের।