আগামী ৯ আগস্ট কোচবিহার রাসমেলা ময়দানে জনসভায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি ৮ তারিখ কোচবিহারে আসবেন বলেই জানা গেছে। আর মুখ্যমন্ত্রীকে কোচবিহারে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে তৃণমূলের ছাত্র-যুবরা বলে এদিন জানালেন জেলা যুব সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী। এদিন এই মর্মে কোচবিহার এম জে এন স্টেডিয়ামে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বড়মা বসুনিয়া সহ তৃণমূল ছাত্র যুব সংগঠন সহ শাখা সংগঠনের জেলা সভাপতিরা।