পুরুলিয়ার চার নাবালক পরিযায়ী শ্রমিক ছত্রিশগড়ে হোম থেকে ২ সপ্তাহ থাকার পর আজ বৃহস্পতিবার বাড়ি ফিরে তারা। তার মধ্যে জয়পুর বিধানসভার আড়শা ব্লকের ভুসরা গ্রামের দুজন নাবালক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়িতে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও পুরুলিয়া জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন।