এসআইআর ইস্যুতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হাসখালি বিডিও অফিস,তৃনমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ বিজেপির। সূত্রের খবর, বুধবার দুপুরে হাসখালি বিডিও অফিসে এসআইআর এর হেয়ারিং চলাকালীন তৃনমূলের পক্ষ থেকে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে একটি মিছিল সংগঠিত করা হয়। অভিযোগ, সেই সময় বিডিও অফিসের সামনের মাঠে বসে থাকা বিজেপি কর্মীদের সাথে বচসা হয় ওই তৃণমূল কর্মীদের। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আর এর পর এলাকায় বিক্ষোভ করে বিজেপিও।