আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়গপুরে এক আবেগঘন ও ঐক্যবদ্ধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই বিশেষ দিনে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি ও INTTUC জেলা কমিটির সম্পাদক শ্রী অসিত পাল মহাশয় এবং তাঁর পিতা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও খড়গপুর টাউন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য শ্রী জহর লাল পাল মহাশয়ের নেতৃত্বে খড়গপুর পৌরসভার ৩৩ ও ৩৫ নং ওয়ার্ডে একটি র্যালির আয়োজন করা হয়।