বোলপুর-শ্রীনিকেতন: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কাজলকে তলোয়ার উপহার!কাজলকে কটাক্ষ বিজেপির,“সাজিয়ে রাখবেন,নাকি মানুষ কাটবেন?”
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কাজল আড়াই কেজি ওজনের তলোয়ার গিফট পাওয়া নিয়ে বিতর্কের মাঝেই কটাক্ষ বিজেপির। আজ ১লা জানুয়ারি আনুমানিক বেলা ১২ টা নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, উপহার সাধারণত ফুল, শীতের চাদর অথবা শাল দেওয়া হয়। এই তলোয়ার তিনি বাড়িতে সাজিয়ে রাখবেন ? নাকি গাছপালা, মানুষ কাটার জন্য ব্যবহার করবেন ? মানুষ এর জবাব দেবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে।