হবিবপুর: ছাগ বলির পুরনো রীতি, মায়ের চোখ ঢেকে পূজা,মানিকোড়ায় বজায় আছে প্রাচীন প্রথা,আজও ভক্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু
কথিত আছে, একসময় মানিকোড়ায় পাঁঠা বলির সময় দেবী কালিকা সামনের দিকে ঝুঁকে পড়তেন, তাই তাঁকে শিকল দিয়ে পিছনে টেনে রাখা হত। এখন সেই প্রথা নেই, তবে বলির সময় দেবীর চোখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। আজও মশাল জ্বেলে হয় মায়ের পূজা। মালদার হবিবপুর ব্লকের জাজইল পঞ্চায়েতের অন্তর্গত মানিকোড়া গ্রামে প্রায় তিনশো বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী কালীপুজো। জানা যায়, বহু বছর আগে বাংলাদেশ থেকে আগতরা দীপান্বিতা অমাবস্যায় ঘন জঙ্গলে মশাল জ্বেলে পূজা দিতেন।