ধৃতের নাম শুভ মাঝি। বর্ধমান থানার রায়নগরের নতুনপাড়ায় তার বাড়ি। বুধবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শুভ তাঁর কাকা কার্তিক মাঝির উপর হামলা চালায়। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মারধর করে। প্রতিবাদ করলে কাঁচি দিয়ে তাঁর বাঁ চোখের উপরে ও নাকে আঘাত করে। তাতে তিনি গুরুতর জখম হন।