বৃহস্পতিবার ওন্দা বিধানসভার ওন্দা ১ নম্বর অঞ্চলের বুথ সভাপতি, শক্তিপ্রমুখ ও BLA–২ দের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ওন্দার দলীয় কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের চালু করা বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক প্রস্তুতি নিয়ে নির্দেশ দেন বিধায়ক।