ন্যূনতম বেতন নির্ধারণ, পর্যাপ্ত ছুটি, বকেয়া উৎসাহ ভাতা প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে এই কর্মবিরতির পাশাপাশি নানুর ব্লক এলাকাতেও ইউনিয়নের অন্তর্ভুক্ত আশা কর্মীরা কাজে অংশ নেননি। সংগঠনের নানুর ব্লকের দায়িত্বে থাকা আশা কর্মী সারদা দত্ত, রীণা সাহানা ও মার্জিয়া বিবি জানান,দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চললেও মানবিক দিক মাথায় রেখে সন্তানস।