বিহারে বিধানসভা ভোটে বিজেপির জয়ে উল্লসিত বিজেপির কর্মী সমর্থকরা। সারা জেলা জুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব সেই সঙ্গে শুক্রবার সন্ধ্যায় বরাবাজার শহরেও ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল ২ এর উদ্যোগে আয়োজিত হল বিজয় উৎসব। রাস্তার মানুষকে মিষ্টিমুখ করিয়ে পালিত হলো বিহার বিজয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সদস্য তথা বান্দোয়ান মন্ডল ২ এর প্রাক্তন সভাপতি নিশাপতি মাহাতো সহ অন্যান্যরা।