এস আই আর নিয়ে চূড়ান্ত ব্যস্ততা রাজনৈতিক দলগুলির মধ্যেও। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম ।সেখানে ২৪ ঘন্টা কাজ চলছে। শনিবার আনুমানিক বিকাল তিনটে নাগাদ সেই মানবাজার বিধানসভার জিতুজুড়িতে এস আই আর সংক্রান্ত কন্ট্রোলরুমে পৌঁছালেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। সাথে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু।