বুলবুলচন্ডী অঞ্চলে বুধবার মহা ধুমধামে সম্পন্ন হল শ্রীশ্রী বুড়িকালীমাতার নিরঞ্জন পর্ব। সকাল থেকেই ভক্তদের ঢল নামে এলাকাজুড়ে। হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে ঢাক-ঢোল, কীর্তন ও আনন্দোল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা বুলবুলচন্ডী,এদিন মন্দির থেকে দেবী প্রতিমাকে বের করে শোভাযাত্রা সহ বুলবুলচন্ডী শালগমভিটা থেকে ঘুরিয়ে গোটা এলাকা পরিক্রমা করা হয়। পরিক্রমা শেষে ভক্তদের উপস্থিতিতে বুলবুলচন্ডী টাঙ্গন নদীতে সম্পন্ন হয় দেবী প্রতিমার নীলাঞ্জন পর্ব।