মঙ্গলবার বাড়ির বন্ধ ঘর থেকে পিতাপুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মৃতের পরিবারের তরফে মহেশতলা থানায় পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।