২০২৬ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালি এলাকায় একটি সাধারণ সভার আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। সোনাখালি এলাকায় হওয়া সাধারণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ হুদাইত সহ অঞ্চল এবং ব্লক স্তরীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।