সমাজের মুরুব্বিদের ফতোয়ার পরেও পরপুরুষের সাথে কথা বলার অভিযোগে গৃহবধু ও তার সঙ্গীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য নোয়াপাড়ায়। পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধু ও তার বন্ধুকে আটকে মারধরের অভিযোগ৷ শুক্রবার সন্ধ্যায় এলাকার এক গৃহবধু এক বিবাহিত পুরুষের সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক রেখেছে। স্থানীয়রা এই সম্পর্কে বাধ টানতে নির্দেশ দেন। অভিযোগ এর পরেও ওই মহিলা এদিন সন্ধ্যায় সেই পুরুষের সাথে আবারো কথা বলেন। সেই অভিযোগে এলাকা বাসীর রোষের মুখে পড়ে ওই যুবক যুবতী।