বাইক দুর্ঘটনায় আহত এক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বিনপুর 2 ব্লকের বড়ামশোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে জামবনির পড়িহাটির দিক থেকে শিলদা দিকে আসার পথে বড়ামশোল এলাকায় দ্রুত গতিতে থাকার কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হয় এক বাইক আরোহী। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শিলদা হাসপাতালে পাঠায়। আহত বাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি