নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলওর, BLO - র কাজের চাপ সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুকেই বেছে নিলো এক মহিলা BLO, মৃতার নাম রিঙ্কু তরফদার বয়স আনুমানিক ৫৪ বছর, চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি বলে জানা যায়। চাপড়া দুই নং পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি এবং কৃষ্ণনগরের ষষ্ঠী তলায় থাকতেন। গতকাল রাতে নিজের বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে দেহ উদ্ধার হ