ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী। বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে বুধবার যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে পালিত হল দিনটি । এই উপলক্ষে স্থানীয় শহিদ ক্ষুদিরাম বসু স্মৃতি বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC)-এর চেয়ারম্যান জয়দ্বীপ হোতা । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয়