ভাতারের নিত্যানন্দপুর গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতি। কর্মসূচি চলল বৃহস্পতিবার চারটে পর্যন্ত। পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান প্রকল্পে জেলায় প্রায় ৭০০ টিরাস্তা তৈরি করা হবে বলে জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই সমস্ত রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো ভাতারের নিত্যানন্দপুর গ্রামের মঞ্চ থেকে।