রামপুরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু নাবালকের মোটরবাইকে করে রামপুরহাটমুখী যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে রামপুরহাট ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর–মারগ্রাম রাস্তার ওপর। মৃত নাবালকের নাম শরীফ শেখ (১৪)। তার বাড়ি তেতুলিয়া এলাকায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ধারে শরীফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশে জানানো হয়।