পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত জাহাননগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও পঞ্চম শ্রেণির ক্লাসরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রী ও তাঁদের মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন নবনির্মিত পঞ্চম শ্রেণির ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক ডক্টর প্রলয়েন্দু ভৌমিক।