শনিবার শুরু হয়ে গেল এস.আই.আর শুনানি প্রক্রিয়া, প্রথম দিন ৩৭ জনকে ডাকা হয়েছিল নানুর ব্লকে। এদিন নানুর পঞ্চায়েত সমিতি কমিউনিটি হলে সাতটি টেবিলে চলে শুনানির কাজ।অল্পসংখ্যক মানুষদের ডাকার কারণে স্বাভাবিক ভাবেই ভিড় বা কোনরকম জটিলতা সৃষ্টি হয়নি নানুরে।পুলিশি নিরাপত্তার পাশাপাশি,প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছিল ব্লক চত্বরেই।নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় নিজেও নির্দিষ্ট টেবিল গুলি তে বসে শুনলেন হাজিরা দিতে আসা মানুষগুলোর।