বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজ সোমবার দুপুর একটাই জেলা শাসক, জেলা সমাজ কল্যান আধিকারিক এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটকে অবিলম্বে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে থাকা পথশিশুদের পুনর্বাসনের দাবিতে একটি পত্র প্রদান করা হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন ২০১৫ সালের শিশু সুরক্ষা আইন অনুসারে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার এবং স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত হওয়া দরকার এবং কোনভাবেই শিশুর সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় তাও সুনিশ্চিত করা দরকার।