বেলডঙার ঘটনায় বেশ কিছু রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃনমুল সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন “বেলডাঙায় যা ঘটেছে, তার পিছনে মিম-এর হাত রয়েছে। শুধু তাই নয়, ইদানীং কিছু নতুন নতুন পার্টি গজিয়ে উঠেছে যারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে অশান্তি পাকাতে চাইছে। এদের প্রত্যেকের লক্ষ্য হলো এলাকার শান্তি নষ্ট করা এবং তৃণমূলের ভিত দুর্বল করা। তিনি আরও বলেন এইসব দলকে মে মাসের পর আর খুঁজে পাওয়া যাবে না।