মঙ্গলবার আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বুধবার দুপুর বারোটা নাগাদ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ প্রকাশ এলো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কৃষ্ণনগর শহরের পালপাড়া মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লছিমন ভ্যানের পিছনে দাঁড়িয়ে কিছু হিসেব করছিলেন দীপক কর্মকার । সেই সময় একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে এসে তাঁকে ও লছিমন গাড়িটিকে ধাক্কা মেরে বেশ কিছুটা দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়।