ফের মেদিনীপুরে এ ই আর ও অফিসে নাকি ফর্ম ৭ জমা দিতে গেলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করল বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন-এর আগেও এই ইস্যুতে প্রতিবাদ জানানো হয়েছে। পুনরায় একই ঘটনা। আমরা পুনরায় লিখিত অভিযোগ জানিয়েছি সোমবার। ভোটার তালিকা আরও সচ্ছ হোক দাবি করছি।